তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

শ্যামনগরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন


রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ মৃত্যুর চার মাস পর শ্যামনগরে মায়া খাতুন (২৪) নামে এক নারীর লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রাম হতে লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ন কবির মোল্লা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ আগস্ট মায়া খাতুন স্বামীর বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেন বলে দাবি করা হয় এবং উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। তবে পরবর্তী সময়ে মায়ার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হলে মৃতের মা ফজিলা বেগম গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (মামলা নং ৪৩৯/২৪) দায়ের করেন। মামলায় মায়ার স্বামী মোঃ রাশিদুল ইসলাম, স্বামীর আত্মীয় হাফিজুর রহমানসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

মামলাটি আদালতের নজরে এলে রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে লাশটি উত্তোলন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, ‘আদালতের নির্দেশে মায়া খাতুনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মায়া খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Tag
আরও খবর