দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কিশোরগঞ্জ বন্ধুমেলা ৯/১১ অনলাইন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের এস.এস.সি ২০০৯, এইচ.এস.সি ২০১১ ব্যাচ কিশোরগঞ্জ একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক অনলাইন গ্রুপ সংগঠন। কিশোরগঞ্জ বন্ধুমেলা ৯/১১ অনলাইন গ্রুপ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী- ২০২৪ উপলক্ষ্যে, শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী উক্ত সংগঠনের আয়োজনে, নেহাল গ্রিন পার্ক কিশোরগঞ্জ এ এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে সংগঠনের এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়। উক্ত মিলনমেলায় স্বাগত বক্তব্য দেন এডমিন প্যানেলের সদস্য মোঃ অলিউডর রহমান। পরে কিশোরগঞ্জ বন্ধুমেলা ৯-১১ এর উপজেলা ভিত্তিক সকল সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে বেলা সাড়ে ১১ টার সময় কেক কেটে উক্ত সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


এসময় কিশোরগঞ্জের ১৩ টি উপজেলা থেকে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন প্যানেলের সদস্য মোঃ তানভীর আহমেদ, এডমিন প্যানেলের সদস্য মোঃ অলিউর রহমান, মোঃ মাজহারুল ইসলাম উজ্জল, আবুহুরাইরা নোমান, মোঃ জাহিদ হাসান, শরীফ হোসেন, শাহেদ আলী, গোলাম শাহরিয়ার, বরকত উল্লাহ শাকির, নিয়ামত উল্লাহ, মাহাবুব রেজা লিংকন, মাজহারুল ইসলাম উজ্জল, মোঃ মিজানুর রহমান, আরমান আহমেদ, অনিক, ফাহমিদা পদ্মা সহ ৩শত ৫০ জন সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং পার্কের সাধারণ দর্শনার্থীগন উপস্থিত ছিলেন। পরবর্তীতে ছেলে মেয়েদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


প্রতিযোগিতা পরিচালনা করেন, তৌফিক ও শাকির। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রধান করা হয়। উক্ত মিলনমেলায় দুপুর ২.৪০ মিনিট হতে নিজস্ব শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে এক মনোগ্য সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টার দিকে লটারি কুপন ড্র অনুষ্ঠিত হয়। পরে ১ম, ২য়, ৩য় কুপন বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার এবং ১০ জন কুপন বিজয়ীর মাঝে শুভেচ্ছা গিফট প্রধান করা হয়। সর্বশেষ সন্ধ্যা ৫টার দিকে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন প্যানেলের সদস্য মোঃ তানভীর আহমেদ সমাপনী বক্তব্য রাখেন এবং দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত প্রোগ্রামে রেজিষ্ট্রেশন কারীদের জন্য সারপ্রাইজ গিফট এবং বিশেষ ছাড় দিয়ে টাইটেল স্পন্সর করেন, মেডিপ্লাস স্পেশালাইজড হেলথ সেন্টার। প্রোগ্রামের সকল রেজিষ্ট্রেশনকারীর জন্য এবং পার্কে আগত সকলের জন্য ফ্রী মেম্বারশিপ ক্যাম্পেইন নিয়ে সহযোগি পন্সর করেন, সুনামধন্য প্রতিষ্ঠান টপ টেন গ্রুপ। আরও বিভিন্ন চমক নিয়ে সহযোগিতায় ছিলেন, বানিয়া মার্ট, ফালাহ মার্ট এবং আকাস। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন প্যানেলের সদস্য মোঃ তানভীর আহমেদ, এডমিন প্যানেলের সদস্য মো: জাহিদ হাসান জানান, কিশোরগঞ্জ জেলার ৯/১১ ব্যাচের অনলাইন গ্রুপের এযাবতকালের এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম। তিনি আরও বলেন, আমরা এই গ্রুপের কল্যাণে পুরো জেলা এক হয়ে কাজ করি, আমরা শুধু অফলাইনে মিলনমেলাতেই সীমাবদ্ধ থাকিনা, আমরা এই গ্রুপের সদস্যরা প্রতি বছর শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, এতিমদের সাথে ইফতার, বৃক্ষরোপণ সহ আরও অনেক সামাজিক কাজ আমরা করে থাকি।
আরও খবর




6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে