দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে দ্বীন শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান "দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা"

যশোরের  অভয়নগর উপজেলার "দারুল উলুম ইসলামিয়া  মাদ্রাসা" একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বিগত প্রায় চার যুগ ধরে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে ঔতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির  ভূমিকা অপরিসীম। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে অবস্থিত  বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া ও প্রাণখোলা সাহায্য- সহযোগিতার ভিত্তিতেই পরিচালিত হয়ে আসছে।

অত্র মাদ্রাসাটি বিশ্বখ্যাত মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক বৃহত্তর একটি দ্বীনি প্রতিষ্ঠান। এটি স্থাপিত হয়েছিল ১৯৭৪ সালে। 

এ প্রতিষ্ঠান থেকেই অনেক দেশ বরেণ্য আলেম ইলম শিক্ষা করে দ্বীনের খেদমত করছেন। 

ইসলামী জ্ঞান ভান্ডার সংরক্ষণ ও তার ব্যাপক প্রচার, যার মাধ্যমে আল্লাহর বিধানাবলী ও সুন্নাতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা দীক্ষার মাধ্যমে দূরদর্শী হক্কানী আলেম সৃষ্টি করা। এখানে রয়েছে 

হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, মক্তব বিভাগ,  কিতাব বিভাগ  যা দক্ষ ও যোগ্য হাফেজ সাহেবদের সার্বিক তত্ত্বাবধানে  কম সময়ে সহীহভাবে কোরআন তেলাওয়াত করতে পারদর্শী করে তোলা, সুবিন্যাস্ত শ্রেণী পদ্ধতিতে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। 

এখানে  আরবি বর্ণমালা পরিচয় থেকে পবিত্র কুরআন নাজেরা, দোয়া দরুদ, মাসয়ালা মাসাইল সহজ  বাংলা, ইংরেজি, গণিতসহ শিক্ষা প্রদান করা হয়। 


দোচালা টিনের ঘর থেকে ছোট্ট একটি প্রতিষ্ঠানের স্বনামধন্য মুহতামিম আলহাজ্ব মাওলানা আজিজুল হক সাহেব (দা:বা:) বস্তুত তার অসাধারণ প্রজ্ঞা, দক্ষতা এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অকৃত্রিম সহযোগিতার বদৌলতেই প্রতিষ্ঠানটি আজ সর্বশ্রেণীর আলেম-ওলামা ও জনসাধারণের মধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে।

Tag
আরও খবর