নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-12-2024 05:04:38 am

ইসরায়েলের তেল আবিব শহরে একটি পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়েছে।


খবরে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।


শেহাব নিউজ এজেন্সি এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে।


তবে এক্স-এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহবান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।


এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।


ক্ষেপণাস্ত্রটি হুতি-ই ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এ ছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।


প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ে।


এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গত সপ্তাহে আকস্মিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ংক হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্যজুড়ে এমন বিশৃঙ্খলতা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা।


ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (কেএএন) জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।


ওই দিনের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এ ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এ পদক্ষেপ বলে জানিয়েছে কেএএন।


ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের ওপর ভর করছে। হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্ধা নিয়েছে বলে দাবি নেতানিয়াহুর বাহিনীর। তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা।

আরও খবর