আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2024 03:57:16 pm

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১। আর একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জন। ফলে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা এ নিয়ে তৃতীয়বারের মত লাখ ছাড়াল।



এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।


শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এ ছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫, খুলনা বিভাগে ১১, ময়মনসিংহে ৫ ও রাজশাহীতে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।



২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৫৬১ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছে।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।



চলতি বছরের আগস্টের পর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২০ অগাস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। ২৪ সেপ্টেম্বর ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় ২৫ হাজার। প্রায় এক মাস পর ২১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। পরের ৫০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয় শেষ দুই মাসে। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে