রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে বিজয় সঙ্গীত উৎসব অনুষ্ঠিত

শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান। শনিবার (২১শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর ৫ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য সঙ্গীতশিল্পী মোঃ সহিদুল সরকার। এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন। ৫ম দিনের সঙ্গীতানুষ্ঠানে নীলফামারী জেলা, ডোমার উপজেলা সহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন সঙ্গীত সংগঠন ও বরেণ্য সঙ্গীতশিল্পীরা বিভিন্ন ধারার বাংলা গান পরিবেশন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, রংপুর বেতারের সঙ্গীতশিল্পী ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা অ্যাড. মালা জেসমিন প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর