বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

বন্ধুত্বপূর্ণ দেশগুলোর’ মুদ্রা কেনার কথা ভাবছে রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 06:14:40 pm

সংগৃহীত ছবি


আন্তর্জাতিক ডেস্ক :


পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলার বা ইউরো কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছে রাশিয়া। আর এ কারণে দেশটি চীন, ভারত ও তুরস্কের মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর মুদ্রা কেনার কথা বিবেচনা করছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার এ তথ্য জানিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা ফ্রি-ফ্লোটিং রুবল বিনিময় হারের নীতিতে সম্পৃক্ত আছে। কিন্তু তেল থেকে আসা অতিরিক্তি রাজস্ব আপৎকালীন তহবিলে রাখার জন্য বাজেটের নিয়ম পুনর্বহাল করা গুরুত্বপূর্ণ।


২০২৩-২০২৫ আর্থিক নীতির প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিবেচনায় নিয়ে, কীভাবে আর্থিক নিয়মে ফিরে আসা এবং জাতীয় সম্পদ তহবিল (এনডব্লিউএফ) পুনরায় পূরণ করা যায় সে সম্পর্কে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে।


এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশের মুদ্রায় (ইউয়ান, রুপি, তুর্কি লিরা ও অন্যান্য) এনডব্লিউএফ এর পুনঃপূরণ/ব্যয় করার জন্য বাজেট নিয়ম পদ্ধতির একটি কার্যকরী প্রক্রিয়া বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে কাজ করছে।’


এর আগে বাজেট নীতি অনুযায়ী, রাশিয়া এনডব্লিউএফ এর জন্য অন্য মুদ্রা নয় বরং ডলার ও ইউরো কিনতো। চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুবলের বাজার দরে অস্থিরতা শুরু হলে আন্তর্জাতিক মুদ্রাবাজার থেকে ডলার কেনা বন্ধ করে দেয় রাশিয়া।

আরও খবর