বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

পীরগাছায় বুরো বাংলাদেশের আয়োজনে ৫০০ শীতবস্ত্র বিতরণ

রংপুরের পীরগাছায় বুরো বাংলাদেশের ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রকৃত অসহায় ও গরিব মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


বুরো বাংলাদেশ পীরগাছা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।   


এসময় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের রংপুরের বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মেহেদী হাসান, কাউনিয়া এলাকা ব্যবস্থাপক শাহ আলম মিয়া, পীরগাছা শাখার ব্যবস্থাপক সাদ্দাম হোসেন, আঞ্চলিক কর্মসূচি সংগঠক (কৃষি) হাবিবুর রহমান, শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া প্রমুখ। 


বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলাদেশের মূল কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সরকারের পাশে বুরো বাংলাদেশের মতো অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহবান জানান। এসময় বুরো বাংলাদেশের কম্বল পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে খুশিমনে বাড়ি ফেরেন।  

আরও খবর