দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

তৃতীয় লিঙ্গের দৌরাত্ম্য

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-12-2024 01:28:11 am

পৃথিবীতে ১৮ হাজার মাখলুকাত। তার মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করা হয়েছে। সেই সর্বশ্রেষ্ঠ মানুষকে আবার লিঙ্গের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যথা:-পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, তৃতীয় লিঙ্গ। পুরুষ ও মহিলাদের গ্রহনযোগ্যতা সমাজে থাকলেও, নেই তৃতীয় লিঙ্গের। যার জন্য জীবিকানির্বাহে তাদেরকে পরতে হয় চরম বিরম্বনায়। পরনির্ভশীল হয়েই জীবনের পথচলা তাদের। অন্যের কাছে হাত পেতে, ভিক্ষাবৃত্তি করে, মানুষকে জিম্মি করে, ছোট শিশুদের গুটির চাল বানিয়ে, মহিলাদের ভয় ভিতি দেখিয়ে, সাধারন মানুষকে মারধোর করে, সাথে মেয়ে মানুষ থাকলে তাদেরকে অর্থ আদায়ের হাতিয়ার বানিয়ে অর্থ সংগ্রহ করে জীবন পরিচালনা করে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। যা কখনোই একটা দেশের জন্য মঙ্গলকর নয়। প্রতিটি সেক্টরে যেমন থাকে ভালো দিক তেমনি খারাপ। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যেও ভালো খারাপ বিরাজমান। তাদের মধ্যেও আছে আত্মসম্মান বোধ। সেই আত্মসম্মান বোধ থেকে অনেকেই কর্ম করে খায়, অনেকেই কর্ম করতে চায়। তারা পরনির্ভশীল ও মানুষের বিড়ম্বনার কারন হতে চায় না। কিন্তু সমাজ ও রাষ্ট্র তাদের ইচ্ছা শক্তির যথাযথ ব্যবহার করতে সক্ষম না হওয়ার কারনে তারা হয়ে উঠেছে সমাজের বিরক্তিকর অধ্যায়। অনেকেই আবার এটাকে নিচ্ছে সহজে অর্থ আয়ের উৎস হিসেবে। তাইতো অনেকে পুরুষ থেকে পরিবর্তন হচ্ছে তৃতীয় লিঙ্গে। যা সমাজের জন্য হুমকিস্বরুপ। তৃতীয় লিঙ্গের কথা শুনলেই আমরা তাদের দিকে আড় চোখে তাকাই। যার কারন হিসেবে আমরা সমাজ ব্যবস্থা ও তাদের কার্যক্রমকে দায়ী করতে পারি। সময়ের পরিক্রমায় সমাজের একটা বড় অংশে পরিনত হচ্ছে তারা। এদেরকে বঞ্চিত রেখে কখনোই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সরকারের উচিৎ তৃতীয় লিঙ্গের সমাজে গ্রহনযোগ্যতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। তাদের জন্য কর্ম সংস্থান,শিক্ষা,সু-চিকিৎসার ব্যবস্থা করা।সমাজের সকলের মধ্যে কুসংস্কার,পৌরনিক ধ্যান ধারনার সমাপ্তি ঘটিয়ে আধুনিকতার আলোয় আলোকিত সমাজ গড়তে নারী-পুরুষের পাশাপাশি তাদের মতেরও প্রাধান্য দিতে হবে।

লেখক : ইমন হাওলাদার শিক্ষার্থী, ঢাকা কলেজ
আরও খবর