ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ


 

ফ্যাসিবাদ আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সকল প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তবর্তী সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  


বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শতীর্তদের শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহীদ ও আহতের পরিবারগুলোকেও সংস্কারের কথা বলছেন।  অন্তবর্তী সরকার  ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুেলা প্রস্তাবনা জমা দিবেন, তারপরে আমরা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাবো।


উন্নয়ন বরাদ্দে বৈষম্য দুর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দুর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।


'শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবণ নির্মাণে গুরুত্ব আরোপ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরী নির্মাণের ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।'


বিগত সরকারের সময় যেসব জেলাগুলোতে উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাগুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও কিছু দীর্ঘ মেয়াদী প্রকল্প শুরু করবে অন্তবর্তী সরকার। যাতে করে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয়ে অন্তবর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নিবো।


'এছাড়াও ক্যাটাগরী পুরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্য কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার বলেও জানান তিনি। '


ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় এতে শুভেচ্ছ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।


বক্তব্য শেষে বালিয়াডাঙ্গী উপজেলার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  


এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি  ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন।

আরও খবর