সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক-কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্সকে দ্রুত গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা


বহুল প্রচারিত দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক-মিয়াজী সেলিম আহমেদ-কে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর আয়োজনে ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-এডভোকেট স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/দৈনিক আওয়ার টাইম), মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জাফর ইকবাল, জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বাংলাটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, আক্তার হোসেন সাগর,(রাজনগর বার্তা/এনটিভি (ইউরোপ), মাওলানা শরীফ আহমদ, এস.এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/দৈনিক নতুন সময়), রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), সাংবাদিক মহসিন আহমদ, সাকির আহমদ, ছাত্র ফোরাম এর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, মনজুরুল আলম, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা, মৌলভীবাজার সভাপতি হাফেজ মিনহাজ আহমদ প্রমুখ। 

জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি। পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন। যোগদানের পরই তিনি রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে “লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রিপ্লেক্স বাড়ি, যা “কিং প্যালেস” নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট, এন ব্লকে স্ত্রীর নামে ৫কাঠা জায়গায় ১০ তলা বাড়ি, দামি গাড়িসহ নামে বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে নির্বাহী সম্পাদক-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন। বক্তারা এ ফ্যাসিস্টের দোসর প্রিন্সকে চাকুরিচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।


আরও খবর