বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

বড়লেখায় বিএনপির কর্মীসভায় দলকে তৃণমুল পর্যায়ে আরো শক্তিশালী করার আহবান বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূনের

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেছেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে কোন্দল সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে এদের অপতৎপরতা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। সামনে আরো কঠিন দিন আসছে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 


তিনি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, হেলু মিয়া, বকশি মিসবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রমুখ।


আরও খবর