মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-12-2024 05:34:55 am

গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।



বৃহস্পতিবার সকালে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানান, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ফুটেজে একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখা গেছে।


নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসুনা, ইব্রাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফায়সাল আবু আল-কুমসান এবং আইমান আল-জাদি বলে জানানো হয়েছে।



কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলি ভুক্তভোগীদের মরদেহ উদ্ধার করেছে এবং আগুন নেভানোর কাজ করেছে।


তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে