নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩


মাদারীপুরের কালকিনিতে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার ভোরে উপজেলার বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ইউপি সদস্য মো. আতাউর রহমান আক্তার শিকদার (৪৮) ও তার ছেলে মো. মারুফ শিকদার (২০), শিরাজুল মৃধা (৪৫)। তবে ইউপি সদস্য আক্তার শিকদারের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউর রহমান আক্তার শিকদারের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আক্তার শিকদারের নেতৃত্বে তার লোকজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় অসহায় পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এর জেরে ওই এলাকার সাধারণ জনগণ আওয়ামী সরকারে পতনের পরে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি আক্তার শিকদার ও তার লোকজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলেন। সম্প্রতি এলাকাবাসী আকতার শিকদারের নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনও করেন। কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থেকে ইউপি সদস্য আক্তার শিকদার লোকজন নিয়ে শুক্রবার ভোরে হামলা চালায় এলাকার স্থানীয় অসহায় পরিবারের লোকজনের উপর। এতে বাধা দেয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকরা। এ সময় ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে ইউপি সদস্য আক্তার শিকদারের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে উভয় পক্ষের এ সংঘর্ষের ঘটনায় আকতার শিককদার ও তার ছেলে মো. মারুফ শিকদার এবং শিরাজুল মৃধা নিহত হয়। এ সময় জব্বার ও জুয়েলসহ কমপক্ষে ১২ জন আহত হয়।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের ভাই রাজন জানান, আক্তার শিকদার তার এলাকাবাসীর সঙ্গে মারামারি করেছে। আমরা বা আমাদের কোন লোকজন ওই ঘটনায় জড়িত নেই। এ ছাড়া আমরা কেউ এলাকায় ছিলাম না।

কালকিনি থানার উপপরিদর্শক (এস.আই) সুশিল বলেন, ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ নিহত হয়েছে। 

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, বাঁশগাড়ী এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag
আরও খবর





6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৫ ঘন্টা ৫১ মিনিট আগে