ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াডাঙ্গীতে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


 সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান' এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের জেলা পুলিশের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলায় সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ব্যনার, ফেস্টন সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও ঠাকুরগাঁও -২ আসনের মুজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম।

স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম, সহ- সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবু, জামায়াত নেতা ও আমজানখোর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল রানা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিদ্যনাথ দেবনাথ, ভোটপারা মিশনের যাযক মাহাষর্থ সারষ মার্ডি প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক ভাবে বসবাস করছে। কোন ধরনের উসকানিতে এ বন্ধন কোনো দিনও ভাঙ্গবে না বলে জানান তারা।

Tag
আরও খবর