শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

যমুনার নাব্যতা সংকটে সারিয়াকান্দিতে বেশকিছু নৌরুট বন্ধ

গত কয়েকদিন ধরেই বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে এ উপজেলার বেশ কয়েকটি নৌরুট বন্ধ হয়ে গেছে। অনেক ভোগান্তির শিকার হয়ে কৃষিপণ্য পরিবহন করছেন কৃষকরা। অপরদিকে যমুনার বুকে নতুন চর জেগে ওঠায় সেখানে বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। সারিয়াকান্দিকে নদীবন্দর করার প্রস্তাব দেয়া হয়েছে, এটি বাস্তবায়ন হলে ড্রেজিং এর মাধ্যমে কৃত্রিম নৌপথ সৃষ্টি করলে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েকবছর ধরেই এ উপজেলায় বছরের প্রায় ছয় মাসের বেশি সময় ধরে যমুনা নদীর নাব্যতা সংকট বিরাজমান। এছাড়া গত কয়েক বছরে যমুনা নদী তার গতিপথ পরিবর্তন করায় মূল শ্রোতধারা এখন চালুয়াবাড়ী ও কাজলা ইউনিয়নের পূর্ব সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কর্ণিবাড়ী ও বোহাইল ইউনিয়নে পশ্চিম সীমানা দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে। এ চারটি ইউনিয়নের পশ্চিমে সারিয়াকান্দি উপজেলা সদর এবং বগুড়া জেলা সদর অবস্থিত। তাই দুটি ইউনিয়নের পশ্চিমে বিশালাকৃতির চরের সৃষ্টি হয়েছে এবং যমুনার নাব্যতা সংকট বিরাজমান হয়েছে। নাব্যতা সংকটের জন্য উপজেলার সদর ইউনিয়নের আলতাফ আলীর খেয়াঘাট, হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া ও নিজবলাইল খেয়াঘাট এবং চালুয়াবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি নৌঘাট বন্ধ হয়েছে। ফলে এসব নৌরুটে আর কোনও নৌকা চলাচল করছে না। নৌকার পরিবর্তে এসব নৌরুটে কৃষকরা ঘোড়ার গাড়িতে করে বেশি ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করছেন। কেউবা পায়ে হেঁটে ঘারে করে অনেক কষ্টে কৃষিপণ্য বা গো ও পশুখাদ্য পরিবহন করছেন। এছাড়া নাব্যতা সংকটে পুরো যমুনা নদীজুরে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। এসব ডুবোচরে চলন্ত নৌকা আটকে যাওয়া এখন নিত্যকার ঘটনা। এদিকে যমুনা নদীর নাব্যতা সংকটে উপজেলার একমাত্র ব্যস্ততম সারিয়াকান্দি মাদারগঞ্জ নৌরুটও বন্ধ হওয়ার মতো হয়েছিল। পরে এ নৌরুট খনন যন্ত্র দিয়ে খনন করা হয়েছে। ফলে কোনওমতে নৌকাগুলো কালিতলা নৌঘাট দিয়েই চলাচল করছে। তবে এ নৌরুট দিয়ে যখন নৌকা চলাচল করে তখন মনে হয় কোনও ড্রেনের মধ্যে দিয়ে নৌকাগুলো চলাচল করছে। বর্তমানে যেখানে যমুনা নদীর মূল স্রোতধারা বয়ে চলেছে সেখান থেকে হাটশেরপুর ইউনিয়নের বলাইল বন্যা নিয়ন্ত্রণ স্পারের আনুমানিক দূরত্ব ৬ কিঃ মিঃ এবং হাসনাপাড়া স্পারের দূরত্ব ৫ কিঃ মিঃ। সদর ইউনিয়নের কালিতলা গ্রোয়েনবাঁধ হতে বর্তমান স্রোতধারার নদীর দূরত্ব প্রায় ১০ কিঃ মিঃ এবং দীঘলকান্দি হার্ডপয়েন্ট হতে দূরত্ব ৪ কিঃ মিঃ। কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙা হার্ডপয়েন্ট হতে দূরত্ব ৪ কিঃ মিঃ। এ দূরত্ব পাড়ি দিয়ে কৃষকদের ঘোড়া বা গরুর গাড়ি দিয়ে ফসলাদি বাড়ীতে নিয়ে আসতে বিশাল অঙ্কের পরিবহন ভাড়া গুনতে হচ্ছে । এদিকে যমুনায় পানি না থাকায় উপজেলার যমুনা নদীতে বিশালাকার বেশকিছু চরের সৃষ্টি হয়েছে। যেখানে পলিমাটি পরে বেশকিছু উর্বর ভূমির সৃষ্টি হয়েছে। এসব উর্বর মাটিতে কৃষকেরা মরিচ, ভুট্টা, মিষ্টি কুমড়া, ধানসহ নানা ধরনের শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন। এছাড়া প্রতিবছর এখানে বিশালাকার গো চারণভূমির সৃষ্টি হচ্ছে। এসব গো চারণভূমিতে চরবাসী গরু, মহিষ, ভেড়া, ছাগল পালন করে লাভবান হচ্ছেন। উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের আজিজার রহমান বলেন, যমুনা নদীতে নতুন চর পরায় সেখানে আমরা নানা ধরনের ফসল ফলাচ্ছি। কিন্তু যমুনায় পানি না থাকায় এসব ফসলগুলো আমরা নৌকাযোগে উপজেলা সদরে বিক্রি করতে নিয়ে যেতে পারছি না বা উপজেলা সদর থেকে বিভিন্ন সার কীটনাশক নিয়ে আসতে পারছি না। নিরুপায় হয়ে আমরা এখন ঘোড়ার গাড়িতে উচ্চমূল্যে ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করছি। এতে আমাদের লাভ কম হচ্ছে এবং কৃষিফসলে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। আলতাফ আলী নৌঘাটের মাঝি সাইফুল ইসলাম জানান, যমুনা নদীতে পানি না থাকায় গত ১৫ দিন আগে থেকেই তার নৌঘাট বন্ধ হয়েছে। প্রায় ৪ লাখ টাকা দিয়ে তিনি ঘাটটি ইজারা নিয়েছিলেন। তার আসল টাকা এখনো ওঠেনি। তাই তিনি এখন লোকসানে আছেন। এ নৌরুট দিয়ে যাত্রীরা পায়ে হেঁটে চলাচল করছেন এবং ঘোড়ার গাড়ি দিয়ে কৃষিপণ্য পরিবহন করছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, সারিয়াকান্দিকে নদীবন্দর করার প্রস্তাবনা ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। এ প্রকল্প প্রণয়ন সফল হলে সারিয়াকান্দির যমুনা নদীতে ড্রেজিং কাজ শুরু করা হবে। ফলে কৃত্রিমভাবে সারিয়াকান্দিতে কিছু নৌরুট চালু করা হবে। এতে কৃষকের সকল ধরনের ভোগান্তির অবসান হবে।
আরও খবর