নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

কুতুব‌দিয়ায় ডাকাত সন্দেহে আটক ৮ জনকে জেলহাজ‌তে প্রেরণ

কক্সবাজারের কুতুব‌দিয়ায় ডাকাত স‌ন্দে‌হে আটক ৮ জনকে জেলহাজ‌তে প্রেরণ ক‌রা হ‌য়ে‌ছে। শ‌নিবার ( ২৮ ডি‌সেম্বর ২০২৪)  আটক‌দের কুতুব‌দিয়া জ‌ু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে পু‌লিশ সৌপর্দ কর‌লে জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট  আটক‌দের জেলহাজ‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন। অপর আটক বো‌টের মা‌লিক আ‌মির হো‌সেন গণ‌পিটু‌নির শিকার হ‌য়ে কুতুব‌দিয়া হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছেন। 

এব‌্যাপা‌রে থানায় মামলা হ‌য়ে‌ছে।আটকরা হ‌লেন, মো:জসীম উ‌দ্দিন(৩০), তা‌রেক (১৮), মকছুদ(৪৫), আবু তা‌হের ( ২৬), আলাউ‌দ্দিন (২৪), আব্দুল ওয়া‌জেদ(১৮), শাহাদুল ইসলাম (১৮), আকাশ (১৮) ও আ‌মির হো‌সেন (৩০)।আটক‌রা সবাই ম‌হেশখালী উপ‌জেলার মাতারবা‌ড়ি‌র বা‌সিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো:জয়নাল আ‌বে‌দিন জানান, শুক্রবার কুতুব‌দিয়ার আলী আকবর ডেইল খু‌দিয়ার টেক চ‌্যা‌নে‌লে 'ডাকা‌তির প্রস্তু‌তির চেষ্টাকা‌লে' স্থানীয়রা স‌ন্দেহভাজন ৯ জনকে আটক ক‌রে পু‌লিশ‌কে খবর দেয়া হয়।খবর পে‌য়ে পু‌লিশ-‌নৌবা‌হিনীর এক‌টি যৌথ টীম ঘটনাস্থ‌লে যায়। এসময় দেশীয় কিছু অস্ত্রসহ বোট,জাল জব্দ করে থানায় নি‌য়ে আসা হয়।  আটক‌দের ক‌য়েকজন গন‌পিট‌ু‌নির শিকার হ‌লে হাসপাতা‌লে তা‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হয়। আ‌মির হো‌সেন নামক একজন হাসপাতা‌লে ভ‌র্তি আ‌ছে। এব‌্যাপা‌রে তাবা‌লের চরের নুরুল ইসলাম বাদী হ‌য়ে শুক্রবার রা‌তে থান‌ায় মামলা ক‌রেন। শ‌নিবার আটক‌দের আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আটক আহত আ‌মির হো‌সেন ও তার বোন রা‌জিয়া ব‌লেন, তারা  ডাকাত নয়। আ‌মির হো‌সে‌নের নতুন জাল‌ কি‌নে নি‌জের বো‌টে শুক্রবার সা‌ড়ে ১০টার দি‌কে খু‌দিয়ার টেক এলাকায় ফে‌লে। এসময় স্থানীয় নজরুল, নুরুল ইসলামসহ ২০/২৫ জন তা‌দের‌কে ডাকাত স‌ন্দে‌হে আটক ক‌রে‌ দিন ভর মারধর ক‌রে রা‌তে পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌য়ে সাজা‌নো মামলা দি‌য়ে‌ছে।

Tag
আরও খবর