বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সংলাপ


উপকুলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদ সমুহের স্ট্যান্ডিং কমিটিসমুহ সক্রিয়করণে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।


বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আয়োজনে ২৯ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।


ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।


সংলাপে জানানো হয়, ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি উপকুলীয় এলাকার জনগোষ্ঠি বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পূনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


আরও খবর