বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল পৌরসভায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের সামনে দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন মৌলভীবাজার জেলা মোঃ ইসরাইল হোসেন।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।


শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গল পৌরসভার জন্য ৬৯০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বরাদ্দকৃত কম্বল আজ ডিসি স্যারের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। আমরা পৌরসভার সকল ওয়ার্ডের গরিব-দুস্থদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করবো। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে আরও বরাদ্দ পাওয়া গেলে সেগুলোও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।


Tag
আরও খবর