তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় বাদি হলেন আসামি

রংপুরের পীরগাছায় ভুয়া ডিবি সেজে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে জিম্মি করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দিলে অভিযোগকারীকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শতাধিক নারী-পুরুষ থানায় উপস্থিত হয়। মুক্তিপণ আদায় ও মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী জহুরুল ইসলামকে ভুয়া ডিবি সেজে গত ২৬ ডিসেম্বর তুলে নিয়ে আসে রতনপুরের একটি কলা বাগানে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। আকস্মিকভাবে সেখানে স্থানীয় ব্যাপারিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শামিম মিয়া ও নুরুজ্জামান মাস্টারের ছেলে রাজু মিয়া, হরিরাম গ্রামের মশিউর রহমানের ছেলে মোশাররফ হোসেন ও আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম, রতনপুরের মুকুল মিয়ার ছেলে শান্ত মিয়া উপস্থিত হয়ে মধ্যস্থতা করে ১ লাখ ১৭ হাজার নগদ নিয়ে ছেড়ে দেন। ছাড়া পেয়ে ভুক্তভোগী জহুরুল পীরগাছা থানায় একটি অভিযোগ করেন। তদন্ত শুরু হয়, এমন সময় গত ৩০ ডিসেম্বর রাতে মাদক ব্যবসায়ী হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
জহুরুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া ডিবি সেজে ১ লাখ ১৭ হাজার চাঁদাবাজিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে জহুরুলকে। তবে জহুরুল ইসলামের নামে অতীতে মাদক সেবনকারী বা বিক্রেতা হিসেবে থানায় মামলা আছে কিনা জানতে চাইলে থানা ওসি নুরে আলম সিদ্দিকী তাৎক্ষণিক বলতে পারেননি। গ্রেফতারকৃত জহুরুল ইসলামকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি। 
আরও খবর