শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

হাসিনা সাঈদীকে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে- বোরহান উদ্দিন



শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর বেশিদিন ক্ষমতা নেই; তখন মাওলানা সাঈদীকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বোরহান উদ্দিন বলেন, 'হাসিনা জামায়াতকে টার্গেট করেছে। কারণ হাসিনা বুঝতে পেরেছে জামায়াত এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এদেশে টিকবে না। ভারত ও শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। 

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয়। এই দেশকে নতুন ভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদেরকে ক্ষমতায় বসাতে হবে। পরীক্ষিত সেই দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য তাওহিদুল ইসলাম প্রমুখ।

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে