রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

অবশেষে নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের ৭ মাসের শিশু আদিবার লাশ উদ্ধার

নাগেশ্বরী উপজেলায় ৭ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর সেফটি ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার, পুলিশ ও গতকালের সংবাদ মাধ্যমের সংবাদ সূত্রে জানা যায় গতকাল ৩০ ডিসেম্বর দুপুর ১২.০০ ঘটিকার সময় আদিফাকে ঘরের খাটে মশারির নিচে ঘুমিয়ে রেখে মা জান্নাতুল বেগম বড় মেয়ে আসফিয়া খাতুনকে গোসল করাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ খাট থেকে আদিফার কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে মা দৌড়ে এসে দেখেন, মশারি ঠিকঠাক আছে কিন্তু বিছানায় আদিফা নেই।পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আদিফার বাবা আমিনুল ইসলাম বিকেল ২.০০ ঘটিকায় নাগেশ্বরী থানায় একটি নিখোজ অভিযোগ দায়ের করেন।নাগেশ্বরী থানা ইনচার্জ মো: মিজানুর রহমান নিজেই ঘটনাস্থলে প্রায় তিন ঘন্টা তল্লাশী করেও তাকে খুজে পাননি।

নাগেশ্বরী থানা ইনচার্জ জানান,অদ্য সকাল ১০.৩০ ঘটিকায়  ঘটনার এলাকার সেফটি ট্যাংক খোজার কথা মনে আসে।স মতে অদ্য ৩১ ডিসেম্বর তিনি এস আই শাহিন কে আবারো আদিফাদের আশপাশের বাড়ির সেফটি ট্যাংক খোজার জন্য প্রেরণ করেন।আশপাশের বাড়ির সেফটি ট্যাংক ঢাকনা তুলে দেখেও সন্দেহজনক কিছু না পেয়ে আদিফাদের বাড়ির সেফটি ট্যাংকের ঢাকনা খুলে দেখতে গিয়ে সেখানে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। শিশুটি কীভাবে সেফটি ট্যাংকে পড়ল, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে নানা আলোচনা চলছে।

Tag
আরও খবর