চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

সুন্দরগঞ্জে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারণায় সিন্টু সরদার

সুন্দরগঞ্জে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারণায় সিন্টু সরদার

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগাম প্রচারণায় নেমেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আরেফিন আজিজ সরদার সিন্টু। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত  আজিজার রহমান সরদারের ছোট ছেলে।

গতকাল বুধবার সকাল ১১টায় পিতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি উপজেলার সোনারায়, ছাপড়হাটী, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে গণসংযোগ করেন।

তিনি শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজারস্থ উত্তর শ্রীপুর পূর্ব চাপড়া জামে মসজিদ এবং কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া খেয়াঘাট টোনগ্রাম জামে মসজিদে যান এবং প্রতিটি মসজিদে একটন করে রড ও সিমেন্ট দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও পথসভায় অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান মুসা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়ভাবে পরিচিত ক্লিন ইমেজের অধিকারী তরুণ প্রার্থী হিসেবে সিন্টু সরদার দীর্ঘদিন ধরে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও দরিদ্র মানুষের কন্যার বিবাহে আর্থিক সহায়তা করে আসছেন। সমাজসেবার পাশাপাশি তিনি নানা ব্যবসায়িক উদ্যোগেও সফলতা অর্জন করেছেন।

মনোনয়ন প্রসঙ্গে আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, আমি বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছি। তবে যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয়, তবুও আমি তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ। কারণ আমার কাছে ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই মুখ্য।

তিনি আরও বলেন,  এই উপজেলায় বিএনপির পতাকা একসময় আমার বাবার হাতে ছিল। আজ সেই পতাকা বয়ে নিয়ে আমি মাঠে নেমেছি। আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি রাজনীতিকে ক্ষমতার নয়, মানুষের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করাটাই আমার মূল লক্ষ্য।

ভাটি কাপাসিয়া ও চাপড়া মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পাশে থেকে সুন্দরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। 

Tag
আরও খবর