ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

থার্টি ফার্স্ট নাইটে সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন সানি (২০), আপন (২১), এবং রাব্বি (২৫)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বন্ধু সাব্বির জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭-৮ জন যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হৃদয়কে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীরা জানান, পাগলা বউ বাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দুটি গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেছিল। পাশাপাশি কনসার্টের কারণে গ্রুপগুলোর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পরপরই র‍্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।”
আরও খবর