কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘা পৌর নির্বাচন-২৯ ডিসেম্বর-২০২২, নৌকা নিয়ে বাঘায় পৌঁছে ফুলে ফুলে সিক্ত হলেন-পিন্টু

 আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে এবার দলীয় মনোনয়ন (নৌকা-প্রতীক)পেয়েছেন বাঘা পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু। তিনি সোমবার সন্ধ্যার পর ঢাকা থেকে বাঘায় পৌঁছে সর্ব প্রথম বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাঘা উপজেলা ও বাঘা পৌর আ’লীগের সকল নেত্রীবৃন্দ। এরপর একটি আনান্দ শোভাযাত্রা-সহ তাঁকে ফুলে-ফুলে সিক্ত করেন দলের নেতা-কর্মীরা। 

শাহিনুর রহমান স্থানীয় গনমাধ্যম কর্মী ও পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি গত পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়ে ছিলাম। এরপর নির্বাচনের মাধ্যমে  অনেক চ্যালেঞ্জ এর মুখে প্যানেল মেয়র নির্বাচিত হয়। আর তখন থেকে আমার মধ্যে পৌর বাসীর জন্য একজন সেবক হওয়ার মানুষিকতা সৃষ্টি হয়। আমি  গত পাঁচ বছরে নিজ ওয়ার্ড সহ সকল ওয়ার্ডের জনসাধারণের সাথে মিলে-মিশে চলছি। আমার উন্নয়ন দৃশ্যমান। আমি কাওকে হয়রানি করিনি। আমার কাছে কেও  কিছু চেয়ে ফিরে গেছে এ রকম নজির নেই। আমি পৌর মেয়র হওয়ার জন্য এবার দলীয় মনোনয়ন চেয়ে ছিলাম। আমার নেতা স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানীত করেছেন। আমি এ সম্মান অক্ষুন্ন রাখতে চাই।  

বাঘা পৌর সভার  ভোটার জাহিদ হোসেন, আব্দুল লতিফ ও শরিফ জানান, গত পাঁচ বছর  শাহিনুর রহমান পিন্টু তাঁর নিজ ৫ নং ওয়ার্ডে  বিভিন্ন রাস্তাঘাট নির্মান ও উন্নয়ন এবং পানি নিস্কাশন-সহ নানা মুখি  উন্নয়ন কার্যক্রম এর পাশা-পাশি নিজেস্ব অর্থায়নে এলাকার গরিব-দুখিদের পাশে থেকে ঈদ পূজা এবং শীতের সময় হাজার-হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করায় তার অনেক সুনাম ও জনপ্রিয়তা রয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী তাঁর হাতে নৌকা প্রতীক তুলে দেওয়াই  আমরা সবাই খুশি হয়েছি।  আমাদের বিশ্বাস , পিন্টু ভাই বিজয়ী হলে সামনের দিন গুলোতে দল আরো গতিশীল হবে এবং  এলাকার ব্যাপক উন্নয়ন হবে। 

বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, গত নির্বাচনে এই পৌর সভায় দলীয় মনোনয়ন পেয়ে ছিলেন সাবেক মেয়র আক্কাছ আলী।  সেইবার সামান্য ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়। তবে এবার নতুন মুখ শাহিনুর রহমান পিন্টু দলীয় মনোনয়ন নৌকা পেয়েছে। পৌর আ’লীগের সকল নেতা-কর্মীরা মন থেকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে যদি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে আমার বিশ্বাস এখানে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হবে।

শাহিনুর রহমানের সাথে মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন , সিরাজুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, প্রভাষক  ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সকল ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৬ জন ইউপি চেয়ারম্যান সহ সহযোগী সকল সংগঠনের নেত্রীবৃন্দ।  #


Tag
আরও খবর