শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীমঙ্গলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোড থেকে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের হবিগঞ্জ রোড, চৌমহনাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে  শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

শ্রীঙ্গমল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, পৌর ছাত্র দলের সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ প্রমুখ।


এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোনো কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে দীর্ঘ সময় পর বাধাহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীনভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাকস্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ।  

নেতাকর্মীরা আরও বলেন, আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে যেমন অগ্রগামী থাকবে ছাত্রদল তেমনি সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী কন্ঠস্বর হয়ে রাজপথেও থাকবে নেতাকর্মীরা।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে