সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ট্রাম্প হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-01-2025 03:08:08 am

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।



লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।


ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।


ম্যাকমাহিল জানান, সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।



এদিকে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি' কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি তার।


বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।

আরও খবর