সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব : সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২(কুতুবদিয়া- মহেশখালী)আসনের সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন,সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব।জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি। উল্টো দলবাজ, দুর্নীতিবাজ ও অদক্ষ লোক দিয়ে শাসন কার্য পরিচালনা করে দেশকে চরম দুর্নীতি ও দুঃশাসনে নিপতিত করেছিল। যার ফলে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় হারিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের কলোনিতে পরিণত হয়েছিল। আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশকে এক ব্যক্তির ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছিল। এহেন পরিস্থিতি থেকে তরুণ সাহসী ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় ফিরে পেতে সক্ষম হয়েছে।

এসময় তিনি আরোও বলেন, আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর জন্য প্রয়োজন জনগণের সমর্থন ও সহযোগিতা। আগামীর কাঙ্খিত ও জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশবাসীকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।(২ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখা আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জাকির হোসাইন, উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর