ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে মনোনয়ন কিনেছেন ২২ জন, নির্বাচন ১৫ জানুয়ারি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী 'শ্রীমঙ্গল প্রেসক্লাব' এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর মনোনয়নপত্র কিনেছেন ২২ জন প্রার্থী।

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের বিপরীতে ২২  জন মনোনয়নপত্র কিনেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম ইদ্রিস আলী (দৈনিক আমার দেশ) ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর); সহসভাপতি পদে আবুল ফজল আব্দুল হাই ডন (দৈনিক সিলেটের ডাক), মো. আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সৈয়দ ছায়েদ আহমদ (দৈনিক আলোকিত বাংলাদেশ) ও শাহাব উদ্দিন (দৈনিক মৌমাছিকণ্ঠ); সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আরাফাত রবিন (সম্পাদক, দৈনিক খোলাচিঠি), মো. সাইফুল ইসলাম (দৈনিক কালেরকণ্ঠ) ও রুবেল আহমদ (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) (দৈনিক খবরপত্র), আবুজার রহমান বাবলা (দৈনিক শুভ প্রতিদিন) ও এম এ রকিব (দৈনিক নয়াদিগন্ত); কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন জসিম (দৈনিক ইনকিলাব); সহ-সম্পাদক (দপ্তর) পদে শামছুল ইমলাম শামিম (দৈনিক জবাবদিহি); সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন (বাংলা নিউজ টুয়েন্টফোর ডট কম); সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল (দৈনিক সিলেট মিরর) ও নুর মোহাম্মদ সাগর (দৈনিক সিলেট প্রতিদিন), কার্যকরী কমিটির সদস্য পদে ইসমাইল মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. কাওছার ইকবাল (দৈনিক বাংলার দিন), সৈয়দ আমিরুজ্জামান (সাপ্তাহিক নতুন কথা), মিসবাহ উদ্দিন যুবায়ের (সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি) ও মো. শাকির আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ)।

গত ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী৷

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা। একইদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাসেও রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭৬ সালের ২৫ জুন প্রতিষ্ঠিত এই প্রেসক্লাব শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীদের ঐক্য ও পেশাগত দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ বছরেও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক রাখতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে