সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।


আটক মাদক কারবারি রামুর ধেছুয়াপালং হাকিম আলী পাড়া গ্রামের মৃত মো. ছৈয়দের ছেলে ইমাম হোসেন ওরফে মো. মিজান।


মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।



বিষয়টি নিশ্চিত করে শাহপরী হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নিরস্ত্র মাহাবুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি এলাকায় অবস্থান নেয় শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি হতে নেমে এক যুবক হাতে শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।


তিনি জানান, আটকের পর তার ব্যাগ তল্লাশি চালানো হয়। এ সময় অতিকৌশলে বাধা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, আটক মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর