লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

জিতলে নকআউট হারলে বিদায় আর্জেন্টিনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-11-2022 07:33:34 am

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারই আর্জেন্টিনাকে বড় এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আজ তারা গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পোল্যান্ডের। যে ম্যাচটিতে জিততেই হবে লিওনেল মেসিদের। হারলে বিদায়, ড্র করলে পড়বে মহাবিপদে।


'সি' গ্রুপে চার দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা আর সৌদি আরবের পয়েন্ট সমান ৩। মেক্সিকোর পয়েন্ট ১। সমীকরণ সহজ করে হিসেব করলে, পোল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনার। তাহলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না। ৬ পয়েন্ট নিয়ে তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়? তবে তাদের ৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে বিদায় হবে আর্জেন্টিনার। মেক্সিকো-সৌদি আরবের যে কোনো একটি দল যাবে নকআউটে। ওই ম্যাচে যদি সৌদি আরব জিতে যায়, তবে তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পোল্যান্ড আর সৌদি আরব নাম লেখাবে দ্বিতীয়পর্বে। ড্র করলেও পোল্যান্ডের সাথে সৌদিই উঠবে।

আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ড্র করলেও পোল্যান্ডের শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে পোলিশদের পয়েন্ট হবে ৫, আর্জেন্টিনার ৪। শেষ ম্যাচে সৌদি যদি মেক্সিকোর কাছে হারে, তবে মেক্সিকো আর আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে গোল ব্যবধান হিসেবে আসবে। তবে সৌদি জিতে গেলে বাদ পড়বে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা-পোল্যান্ড আর মেক্সিকো-সৌদির দুটি ম্যাচই ড্র হয়? সেক্ষেত্রে পোল্যান্ড তো দ্বিতীয়পর্বে যাবেই। আর্জেন্টিনা আর সৌদি আরবের পয়েন্ট হবে সমান ৪ করে। এক্ষেত্রেও গোল ব্যবধানের হিসেবে দ্বিতীয়পর্বে যাবে একটি দল।

যার অর্থ, আর্জেন্টিনা ড্র করলে তাদের অনেক সমীকরণ মিলিয়ে তবেই দ্বিতীয়পর্বে যেতে হবে। কিন্তু জিতলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না, নকআউট নিশ্চিত হয়ে যাবে মেসিদের।
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে