কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার



রাজশাহীর বাঘায় বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ৩০ নভেম্বর সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে এই জোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন ৭৫ ও তার স্ত্রী আম্বিয়া বেগম ৬৫ মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুড়িয়ে পড়ে। বুধবার সকাল প্রায় ৮টার দিকে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখনে আব্বিয়া বেগম বারান্দায় চকির উপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে কোন সারা শব্দ নেই, কাছে গিয়ে দেখন তারা মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমত ইমন বাড়িতে থাকেনা। এনিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানষিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতি বৌ  গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এছাড়া প্রায় ৭ বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানষিক চাপে তারা আত্মহত্যা করতে পারে। 

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর  সঠিক কারন জানা যাবে।
Tag
আরও খবর