বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2025 02:56:24 pm

গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।’



শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনাা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা।’

 

আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে, কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।’



খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। খেলাধুলার মাধ্যমে মাদক পরিহার করে স্পোর্টসে মনোযোগী হবে তরুণ সমাজ।’


ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।’

Tag
আরও খবর