বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী, মা শায়েস্তা বেগম, লেকো মিয়া, রোজিনা আক্তার সহ অন্যান্য প্রতিবেশীরা। 

এসময় ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী বলেন, দুই পক্ষ মারামারি লেগেছিল আমার ছেলে শাহিন তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার সংঘর্ষে জড়ায় এতে উভয়পক্ষই আহত হয়। অথচ তারা আমার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। আবার মাসুম বিল্লাহ তার নিজের বাড়িতে নিজে গুলিবর্ষণ করে যার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আপনারা দেখেছেন। সেই ঘটনায়ও আমার ছেলে শাহিনকে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

 রাজনৈতিক প্রতিহিংসার বলি আমার ছেলেকে বানাবেন না। প্রশাসনের কাছে আবেদন জানাবো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেন। আমার ছেলে অপরাধী হলে শাস্তি পাক নিরপরাধ হলে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া হউক।

Tag
আরও খবর