বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

লাখাইয়ে আজ পৌষসংক্রান্তি।

লাখাইয়ে আজ পৌষসংক্রান্তি। আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বী দের অন্যতম ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। লাখাইর সনাতন ধর্মাবলম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে তা পালন করতে যাচ্ছে। পৌষসংক্রান্তির অনুষ্ঠানে অঞ্চলভেদে রয়েছে কিছুটা ভিন্নতা লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীর তাদের ধর্মীয় বিশেষ এ দিনটি ধর্মীয়ভাব গাম্ভীর্যের মাধ্যদিয়ে উদযাপন করে থাকেন।পৌষ সংক্রান্তির পূর্বদিনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তারা বাঁঁশ বেত ও খড় দিয়ে পাড়ার লোকজন সম্মিলিতভাবে উন্মুক্ত স্থানে ভেড়ার ঘর নির্মান করে থাকে।এ গৃহে তারা সারারাত্রি স্রষ্টার সান্নিধ্য লাভের ও তাদের দেবতা বিশ্ব দেবের স্তুতি গাইতে থাকে। রাত ব্যাপী চলে গুন- কীর্তন ও ধর্মীয় গানবাজনা ও আলোচনা। প্রত্যষে (১৪ জানুয়ারি) স্নান সমাপন করে তাদের এ ভেড়ার ঘর পুড়ে আগুন পোহায়। মহামহিম ভীষ্মদেরের চিতা কল্পনায় ভেড়াঘর নির্মিত হয় এবং সংক্রান্তি বা উত্তরায়নের প্রথম প্রহরে স্নান করে পবিত্র হয়ে খড় নির্মিত ভেড়াঘর পুরানো হয়। তারপর বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করা হয়। এটি আসাম এবং সিলেট অঞ্চলের কিছু অঞ্চলে ভেড়াঘর পুরানো অনুষ্ঠানটি পালন করা হয়।এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান আমরা প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তির অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এদিন আমরা প্রত্যুষে ভেড়ার ঘর পুড়ানোর পর দলবেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে কীর্তন গেয়ে ও লুট দিয়ে থাকি।এ উপলক্ষে প্রতিটি বাড়িতে পিঠা- পুলির আয়োজন ও অতিথি আপ্যায়ন হয়ে থাকে।
Tag
আরও খবর