তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

পীরগাছায় বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির মনোনয়নপত্র বিতরণ
রংপুরের পীরগাছায় বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কমিটি নির্বাচন আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র বিতরণ ও জমা শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবুল কালাম আজাদের কাছ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেন ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল, কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র ক্রয় করেন পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মিঞা।
সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল সবার দোয়া ও ভোট চেয়ে বলেন, আমি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছি। যদি শিক্ষক-কর্মচারি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সকল শিক্ষা পরিবার সদস্যদের একসাথে করে আমরা আমাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সুযোগ-সুবিধা সমাধান করব। পাশাপাশি পীরগাছা উপজেলাকে মডেল শিক্ষার দিক থেকে তৈরি করতে পারি-এই ভূমিকা রাখব।
সভাপতি প্রার্থী জিল্লুর রহমান বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে সমিতির উন্নয়নে এবং যারা সমিতির সদস্য আছেন তাদের উন্নয়নে আমরা কাজ করব। পাশাপাশি অল্প সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারির নিজস্ব ভবন তৈরি করে তাদের উপহার দেব। অল্প সময়ের মধ্যে মডেল শিক্ষক সমিতি হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনুর আলম প্রমুখ। 
আরও খবর