ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে 'অংশীজনের অংশগ্রহণে সভা-১' অনুষ্ঠিত হয়েছে। সভায় সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয়, অন্তরায় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।


বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সেমিনার কক্ষে (৫০১) সভাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড মোঃ আবু সালেহ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড মোছাঃ হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম,  কর্মকর্তা নজরুল ইসলাম হীরা, সাধারণ শিক্ষার্থী সহ বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।


সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড মোঃ আবু সালেহ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা প্রয়োজন প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে যদি সুশাসন প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশের একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মানে সহায়ক হবে।


সভার সভাপতি এস এম এস্কান্দার আলী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে আলোচনার বিষয়গুলো নিয়ে ও তিনি কথা বলেন।


এছাড়াও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য রাখেন, ড মোছাঃ হালিমা খাতুন, বাঁধন মনি, এসএম গোলাম হায়দার, নজরুল ইসলাম হীরা, বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রচার সম্পাদক সজিবুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর