আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ঝিনাইদহের ৩টি ইট ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় পরিবেশ দূষণকারী আইন লংঘনকারী তিনটি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর ও হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন। ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয় নির্দেশনায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস নামক তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ডাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটায় নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ২০১৩ এর ধারা ৬ লংঘনের দায়ে এ ইট ভাটাসমূহে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। তিনি জানান, এসময় মেসার্স নিউ বিআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠ চেরাই মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ও ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়। এছাড়াও মেসার্স ভাই ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়। একইভাবে মেসার্স আরাফ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিনাকুন্ডু সহকারী কমিশনার (ভুমি) ঈষিতা আক্তার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আশরাফ আলী। অভিযানে হরিনাকন্ডু থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর