সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা ১৮ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়, কলেজ কিম্বা মাধ্যমিক বিদ্যালয় নয়, একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা ঘিরে সাজ সাজ রব কয়েকটি গ্রামে। বছরব্যাপী চলা প্রস্তুতির সেই মাহেন্দ্রক্ষণ আগামী ১৮ই জানুয়ারি। ঐদিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উদযাপন কমিটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৫ সালে। উপজেলার মধ্যে বিদ্যালয়টির সুনাম দীর্ঘদিনের। শতবছরে এই বিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্র,ছাত্রী প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছে। কেউ যেমন অঙ্কুরে বিনাশ হয়েছে তেমনি কেউ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেশের বড় বড় পদ অলংকৃত করেছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক হয়েছে তেমনি কেউ কৃষি শ্রমিক, ভ্যান রিকশা শ্রমিক, কেউ গ্রামের মাতব্বর, কেউ গ্রামের সাধারণ মানুষ। সব শ্রেণি পেশার মানুষের মিলনমেলা হবে শতবর্ষের অনুষ্ঠানে। তাদের একটিই পরিচয় তারা ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রায় দেড় হাজার নানান বয়সের মানুষ ইতিমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। পাশেই মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ জুড়ে সুবিশাল প্যান্ডেল করা হয়েছে। স্কুল আঙ্গিনা সহ এক কিলোমিটার জুড়ে একমাস আগে থেকেই আলোকসজ্জা করা হয়েছে। চুনকাম করা হয়েছে গাছের গোড়ায়, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে মনীষীদের বাণী। এমন আয়োজন দেখে আবেগ আপ্লুত এলাকাবাসী। শতবর্ষের মিলনমেলা ঘিরে বেশ কয়েকটি মিটিং হয়েছে স্কুল প্রাঙ্গনে। বিভিন্ন উপ কমিটি কাজ করছে অনুষ্ঠান উপলক্ষে। মুল অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের দেওয়া হবে সংবর্ধনা। শিল্পী মনির খান সহ ঢাকা থেকে আসবে দেশের সাড়াজাগানো শিল্পীরা। রেজিষ্ট্রেশন করা প্রাক্তন শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের বর্তমান সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীসহ ২ হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের খাবার। সকলের জন্য থাকবে শতবর্ষের টি শার্ট। সব মিলে এক এলাহী কান্ড। শতবর্ষ উদাপন কমিটির সদস্য সচিব ব্যাংকার আবু জাফর জানান আমি এই বিদ্যালয়ের১৯৮৯ ব্যাচের ছাত্র ছিলাম, আমরা ২০১৪ সালে বিজিপিস ৮৯ ফাউন্ডেশন নামে একটি সংগঠন গড়ে তুলি। আমাদের ব্যাচের ১০৭ জন বন্ধু এই সংগঠনের সদস্য। ৮৯ ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা বিগত ১০ বছর ধরে শিক্ষা বৃত্তি প্রদান সহ নানান কার্যক্রম পরিচালনা করে আসছি। এসব করতে গিয়েই বিদ্যালয়টির শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিই। পরে এলাকার সুধীজন,কয়েকটি গ্রামের মোড়ল মাতব্বরদের সাথে একাধিক মিটিং করে আমরা কার্যক্রমটি হাতে নিয়েছি। বিশাল এই কর্মযজ্ঞে এলাকাবাসীর স্বতস্ফুর্ত সহযোগিতা পেয়েছি। উদযাপন কমিটির আহবায়ক ফরহাদ হোসেন এফসিএ জানান এই বিদ্যালয় থেকে আমাদের শিক্ষায় হাতেখড়ি। আমরা আজ যে যে অবস্থায় আছি এই মিলনমেলার মাধ্যমে সকলের সাথে দেখা সাক্ষাৎ, আনন্দ আড্ডায় একটি দিন কাটাতে পারব এতে সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন হবে আশা করি।
Tag
আরও খবর