মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

আইফোনের নতুন সংস্করণের দাম বাড়তে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 04:07:39 am

ফাইল ছবি


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। 


দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের। 


মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে। 


উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। 


গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 


আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।


আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৩ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৫ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে