রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রাফাহ থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-01-2025 03:57:37 am

গাজায় আর কিছুক্ষণের মধ্যে ‘অবসান’ ঘটতে যাচ্ছে দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী আগ্রাসনের। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই কার্যকর হতে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর ছাড়তে শুরু করেছে ইসরাইলি সেনারা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 


গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।


গাজা থেকে আলজাজিরার (আরবি) সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাহ এর কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরাইলি সেনারা ফিরে যাচ্ছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।


এদিকে যুদ্ধবিরতির প্রক্কালেও গাজার খান ইউনিসের হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। 


অন্যদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসীরূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল।’

আরও খবর