আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত

আব্দুল মালেককে 'ইউপি চেয়ারম্যান পদ' থেকে অপসারণের দাবিতে মিছিল : চেয়ারম্যান বললেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে



জামালপুরের ইসলামপুর উপজেলায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে এক আওয়ামী লীগ নেতাকে ইউনিয়ন পরিষদের (ইউপি) 'চেয়ারম্যান পদ' থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. আব্দুল মালেক। তিনি উপজেলার বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে বেলগাছা ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দাবি, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। বরং অপবাদ ছড়ানো হচ্ছে। তিনি প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।



আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসলামপুর অডিটোরিয়াম মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একই দাবিতে মিছিলকারীরা মানববন্ধন করেন। এতে নেতৃত্ব দেন বেলগাছা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল আকন্দ।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ছাত্রদল নেতা 

নাজমুল আকন্দ, শিক্ষার্থী রাশেদুল, শামীম, সোহেল এবং আসমত।


বক্তারা বলেন, আব্দুল মালেক চেয়ারম্যান বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত ছিলো। তিনি যমুনার চরে ডাকাতি, চুরি, মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়া তিনি গত জুলাই-আষ্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং মাদকের গডফাদার। সেকারণেই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার।



উল্লেখ্য, এর আগে গত ১২ জানুয়ারি দুপুরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে চেয়ারম্যান পদ থেকে অপসারণের করে আব্দুল মালেক চেয়ারম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। ইসলামপুর সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একই দাবিতে মিছিলকারীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের অপসারণসহ গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত আবেদন করেন বিক্ষোভকারীদের পক্ষে।


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে গ্রেপ্তার চেয়ে আবেদন করেছে স্থানীয় একব্যক্তি। তবে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এজাহারভুক্ত কোনো মামলার আসামি নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'


ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে অপসারণের দাবিতে লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'


বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। বরং আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। রাজনৈতিক কারণে ভিত্তিহীন অভিযোগ তোলে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে কিছু ছেলেপেলে ওঠে পরে লেগেছে। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবুও আমার গ্রেপ্তার দাবি করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর খেদমত করে যাচ্ছি। জীবনে কারো কোনো ক্ষতি করিনি। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এরপরও যদি কেউ ক্ষতি করতে চায়, সেটা তাদের বিষয়। কারোর প্রতি আমার ক্ষোভ নেই। অভিযোগও নেই কারোর প্রতি।


আরও খবর