আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখমের ঘটনায় ১ জন আটক

কালিগঞ্জে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখমের ঘটনায় ১ জন আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে তুচ্ছ কারণে স্কুল শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজুকে (৩২) হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক রাজিব অভিযান চালিয়ে উপজেলার পাউখালী এলাকা থেকে শনিবার সন্ধ্যার দিকে ২নং আসামি খাঁন সাব্বির হোসেন কবিরকে গ্রেফতার করেন।

গ্রেফতার খাঁন সাব্বির হোসেন কবির (৩২) উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের খাঁন ইসহাক আলীর ছেলে ও মহৎপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী। তাকে রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, ১৬ জানুয়ারী রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় খাঁন ইসহাক আলী, তার স্ত্রী সাবিরা বেগম ওরফে পুটি (৫০), ছেলে খাঁন সাব্বির হোসেন কবির (৩২)সহ অজ্ঞাতনামা ৩থেকে ৪জন তুচ্ছ কারণে উপজেলার মহৎপুর গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ৭হাজার ৮শ' টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এ ঘটনায় স্কুল শিক্ষকের পিতা শেখ আব্দুর রহমান বাদী হয়ে খাঁন ইসহাক আলী, খাঁন সাব্বির হোসেনসহ ৩জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে ১৮/০১/২৫ তারিখে থানায় মামলা দায়ের করে।

আরও খবর






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩ ঘন্টা ৩১ মিনিট আগে