কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘা পৌর নির্বাচন : ৮ মেয়রসহ ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১ ডিসেম্বর)। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনে মেয়র পদে ৮ জন,সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ জনসহ মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নিজ নিজ সমর্থিতদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু,স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী,  আবদুল নুহু সরকার, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বর্তমান মেয়র আবদুর রাজ্জাক, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম ও ইসরাফিল হোসেন। উল্লেখ্য, বাঘা পৌরসভার ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। #

Tag
আরও খবর