আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিএনপির বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে আসানেতা-কর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহীর ঈদগাহ

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে আসা নেতা-কর্মীরা সভাস্থলের পাশে ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর ঈদগাহ মাঠ।

সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা তিনদিন আগে থেকে সমাবেশ আসতে শুরু করেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদগাহ মাঠের আশেপাশে আওয়ামী লীগ সরকার পতনের স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল করতে থাকে নেতা-কর্মীরা। তবে এখনো কোনো নেতাকর্মীরা সভাস্থল মাদ্রাসা মাঠে প্রবেশ করতে পারেনি। মূল ফটকে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। কেউ মাঠে প্রবেশ করতে গেলে পরিচয় জেনে তল্লাশি করছে পুলিশ।

ঈদগাহ মাঠে শুয়ে-বসে গল্প-আড্ডায় সময় কাটাতে দেখা গেছে নেতা-কর্মীদের।

পরিবহন ধর্মঘটের কারণে দুদিন আগেই ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছেন নাটোরের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, “৩ তারিখের এ সমাবেশকে সফল করতে যেকোনো কিছু করতে পারি। সরকার আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট দিয়েছে। তবে কোনোভাবেই আমাদের এ গণজোয়ার রুখতে পারবে না তারা। এ সরকারের পতনের মাধ্যমে আমাদের এ আন্দোলন থামবে।”

নওগাঁ থেকে আসা বিএনপির কর্মী সেলিম বলেন, “দুদিন আগে আমরা সমাবেশে এসেছি। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সরকার ভোট চোর। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। এ সংগ্রামে জয়ী না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

Tag
আরও খবর