শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক

ছবি- প্রতিনিধি।

বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে পানি সেচের জন্য মাঠে থাকা সাত শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র পাম্প ফেরত দেয়ার জন্য মোবাইল ফোনে টাকা দাবী করেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের পুর্ব মাঠে এ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মরিচ চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। আজ রোববার (২০ এপ্রিল) আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা
জানা যায়, আদমদীঘির শিবপুর গ্রামের মাঠে মরিচ ক্ষেতে পানি সেচ দেয়ার জন্য জমিতে শ্যালো মেশিন স্থাপন করেন কৃষকরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চোরচক্র সেই শ্যালো মেশিনের সাত পাম্প চুরি করে নিয়ে গিয়ে সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে।
আদমদীঘির শিবপুর গ্রামের ক্ষতিগ্রস্থ মরিচ চাষী মাসুদ মন্ডল জানান, তারা প্রতি বছর মরিচ চাষ করে আসছেন। মরিচ ক্ষেতে পানি সেচের জন্য জালানি চালিত শ্যালো মেশিন স্থাপন করা হয়। চোরচক্র তারসহ একই গ্রামের মরিচ চাষী সোহাগ প্রামানিক, হুপি প্রামানিক, আব্দুল জলিল, আফছার আণী, আনোয়ার হোসেন, একডিল প্রামানিকসহ ৭ জন মরিচ চাষীর আবাদে পানি সেচ দেয়া শ্যালো মেশিনের পাম্প চুরি করে নিয়ে যায় এবং চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। মরিচ চাষীরা যোগাযোগ করলে তাদের নিকট থেকে পাম্প প্রতি ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা দাবী করা হয়। এ বিষয়ে আজ রোববার সকালে ক্ষতিগ্রস্থ কৃষকরা আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরচক্রকে শনাক্ত ও আটক করতে তৎপরতা শুরু করা হয়েছে।  

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১২ ঘন্টা ৪৫ মিনিট আগে