অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল



  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িতোদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবী, এবং সারাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিজান আহমেদ, পৌর ছাত্রদল নেতা এনামুল হক, শাকিল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফিফ, সায়েম আহমেদ, ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা, বাইজিদ আহমেদ, ১নং বুড়ইল  ইউনিয়ন ছাত্রদল নেতা কুদ্দুস, সোহান আকাশ, মাহফুজ মিলন, নং সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ওমর ফারুক ,  রাকিবুল ইসলাম তাহান, সবুজ আহমেদ , আলিম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন সরকার, সাব্বির, ছাত্রনেতা বাইজিদ আহমেদ, সাব্বির ইসলাম সৈকত প্রমুখ।



ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার চাই,


আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে, 


আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই সহ


 মিছিলে বিভিন্ন স্লোগান তোলেন ছাত্রদল নেতারা। 



মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন তরুণকে হত্যার দায় এড়াতে পারে না কেউ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।



উল্লেখ্য, গত শনিবার বিকেল রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহ।

আরও খবর