কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাঁশতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জে বাসতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসতলা বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাসতলা বাজার বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।  ব্যবসায়ী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাজারের এক ব্যবসায়ী অনেকের পাওনা টাকা না দিয়ে আকষ্মিক ভাবে এলাকা থেকে তার সম্পদ-সম্পত্তি বিক্রয় করে আত্নগোপনের মাধ্যমে পালিয়ে যেতে চাইলে জেলা সেক্রেটারি আব্দুল আজিজের আন্তরিক প্রচেষ্টায় ব্যবসায়ীরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাওয়ায় বনিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা তার ভূয়সী প্রসংশা করেন।প্রধান অতিথি সকল প্রকার চাঁদাবাজ দূর্নীতিবাজদের সতর্ক করে সাম্য মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল মোমেন,  দক্ষিনশ্রিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, বণিক সমিতির ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ন আহবায়ক মো: আ: সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ: খালেক গাজী, প্রমুখ।

আরও খবর