আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

কালিগঞ্জের কৃষ্ণনগরে জবর দখল চেষ্টা ও ফসল বিনষ্টের অভিযোগ

 

জবর দখল চেষ্টা ও ফসল বিনষ্টের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ও রঘুনাথপুর মৌজায়।

এ ঘটনায় রঘুনাথপুর গ্রামের মো: জহুরুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী তানজিলা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায়  ১৪৫ ধারা অনুযায়ী অনুযায়ী ব্যবস্থা গ্রহন ও অনধিকার প্রবেশের মাধ্যমে তার দখলি সম্পর্তিতে কোন প্রকার ক্ষতিসাধন বা বে-দখলের চেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আদালতে আরজি জানিয়েছেন। 

 ১৫ জানুয়ারী ভুক্তভোগী তানজিলা খাতুনের আদালতে দেওয়া অভিযোগ সুত্রে জানা যায় তার পৈত্রিক ও মাতার ওয়ারেশ সুত্রে প্রাপ্ত রঘুনাথপুর মৌজার ১৩৯৮ খতিয়নের ১৬৭৯ দাগে ১.৩৭ শতাংশ ও কালিকাপুর(বড়) মৌজার  ১৪৭৭ খতিয়ানের ৪২৬৯ দাগে ৩০ শতাংশ জমি দীর্ঘকাল যাবৎ ভোগদখল করে আসছিল কিন্তু বিগত ১৩ জানুয়ারী কালিকাপুর গ্রামের সামাদ সরদারের পুত্র সহিদ সরদার(২৬), বাকি ফকীরের পুত্র শাহীন ফকির(৩৫), রুহুল কুদ্দুসের পুত্র মাছুম বিল্লাহ(৪৬) ও অলিউল্লাহ(৪২), আবুল বিশ্বাসের পুত্র জহুর আলী(৬০), জহর আলীর পুত্র আহাদ আলী বিশ্বাস(৪৫), অলিউল্লাহর পুত্র আজহারুল (২৪) উক্ত সম্পত্তিতে দা, লাঠি ও অস্ত্রসহ প্রবেশ করে সেখানে মৎস ঘেরের ক্ষতিসাধন ও সরিষা ক্ষেতে পানি উঠাইয়া বিনষ্ট করা সহ মৎস আহরন করে,  ভুক্তভোগী তানজিলা ঘটনা স্থলে হাজির হয়ে তাদের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে খুন, গুম, সম্পত্তি দখল সহ বিভিন্ন হুমকি ধামকি ও আস্ফালন করতে করতে আহরনকৃত মাছ সহ ঘটনা স্থল ত্যাগ করে। ভুক্তভোগীর স্বামী জহরুল ইসলাম জানান তাদের জমিতে চাষাবাদ কৃত ফসল ও মাছসহ প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অভিযুক্তরা।

এ বিষয়ে তানজিলার আপন ভাই অভিযুক্ত শেখ অলিউল্লাহর কাছে জানতে চাইলে তিনি জানান তার বোনের অভিযোগ সঠিক নয়। তারা তাদের প্রাপ্য অংশ ভোগ দখল করতেছে এবং বিভিন্ন দাগ খতিয়ানের জমি দুই জায়গা থেকে ভোগ দখল করতে চাইলে তার অন্য বোনদের সাথে তানজিলার দখল নিয়ে বিরোধ তৈরি হয়।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মধ্যস্ততার চেষ্টা করলেও তাদের বিচার তানজিলার মনোপুত না হওয়ায় এমন ভিত্তিহীন অভিযোগ দিয়েছেন তিনি।

আরও খবর


6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

১ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে