লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

নিজেই চোখের ক্ষতি করছেন না তো?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2025 03:55:16 am

দেহের অন্য সব অঙ্গের চেয়ে অমূল্য হলো চোখ। সবকিছু দেখছি চোখ দিয়ে। জীবন চলার পথে চোখের গুরুত্ব তো বলে শেষ করা যাবে না। কিন্তু না বুঝে এ চোখের ক্ষতি করছি নিজেই। বলবেন কীভাবে? আসুন জেনে নেই বিশেষজ্ঞরা কী বলছেন। অন্ত:ত ৫/৬ টি বিষয়ে খেয়াল রাখুন। 


ক) ধূমপানের অনেক ধরনের ক্ষতির কথা আমরা জানি। এটি চোখের জন্যও মারাত্মক ক্ষতিকারক। দীর্ঘ দিন ধূমপানের ফলে চোখের টিস্যু নষ্ট হয়ে যায়।  


খ) বই পড়া ভালো। বাস-ট্রেন বা যেকোনো জার্নিতে একঘেয়েমি দূর করতে আমরা বই পড়ি। কিন্তু রাস্তায় বই-এর লেখায় ফোকাস করতে চোখের বেশ চাপ পড়ে।  


গ) একটু রিল্যাক্স টাইম কাটাতে আমরা সারাদিনের কাজ শেষে অনেকেই রাতে বিছানায় শুয়ে প্রিয় ম্যাগাজিন পড়তে শুরু করি। কেউবা রাত জেগে বিছানায়ই লেখেন। এতে চোখের ওপর চাপ পড়ে।  


ঘ) রোদের মধ্যে কোথাও যেতে বা দাঁড়াতে হলে অবশ্যই চোখে সানগ্লাস ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর। আবার পুলে সাঁতার কাটার সময়ও সতর্ক থাকতে হবে। পুলের পানিতে কেমিক্যাল মেলানো থাকে, যা চোখের ক্ষতি করে।  


ঙ) চোখ চুলকাতে অনেক সময় ঘষা দেয়া হয় বা চুলকানো হয়, এতে চোখের টিস্যু ছিড়ে যেতে পারে। কালের আবর্তে আপনাকে অন্ধও করে দিতে পারে এ কাজটি।  


চ) নারীরা আজকাল চোখের সাজ ছাড়া তেমন বাইরে বের হন না। চোখ সাজাতে কোনো সমস্যা নেই। তবে মেকআপ পণ্য অবশ্যই ভালোমানের হতে হবে। ব্যবহারের তারিখ দেখে বদলে ফেলতে হবে। যেমন যত্ন করে মেকআপ করা হয় ঠিক তেমন যত্ন নিয়েই মেকআপ তুলে চোখ পরিষ্কার করে আন্ডার আই ক্রিম মেখে ঘুমাতে যেতে হবে। চোখের সব থেকে ক্ষতি হয় শখের মোবাইলের স্ক্রিন থেকে। খুব কাছে নিয়ে ফোন দেখবেন না। দীর্ঘসময় কম্পিউটার বা ফোনে তাকিয়ে থাকলে চোখের আর্দ্রতা চলে যায়। কাজ করার সময় মাঝে মাঝে চোখ বন্ধ রাখুন। রাতে আগে স্মার্টফোনটি দূরে রেখে তারপর বিছানায় যান।  


পর্যন্ত ঘুমান, চোখের বিশ্রাম দিন। সুস্থ চোখে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করুন।

আরও খবর

6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪২ দিন ২৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৬২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে